ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে সরকার: অর্থ উপদেষ্টা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম
X

মহার্ঘ ভাতার পরিবর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের দিকেই বর্তমান সরকার এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহম্মদ। 

শুক্রবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, 'সরকারি কর্মচারীদের জন্য ভালো কিছু পেতে হলে কিছুটা ধৈর্য ধরতে হবে। প্রায় ১০ থেকে ১২ বছর পর একটি পে-স্কেল কমিশন গঠন করা হয়েছে, যা আন্তরিক ভাবে কাজ করছে। কমিশন কাজ শেষ করে প্রস্তাবনা জমা দিলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।'

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, 'সংস্কারের পক্ষে সরকার গণভোটকে গুরুত্ব দিচ্ছে। জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটাতে গণভোটে অংশগ্রহণ জরুরি। সরকার সংস্কার কার্যক্রম অনেকটা এগিয়ে নিয়েছে এবং ভবিষ্যৎ সরকার যাতে এসব সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে পারে, সে জন্য গণভোট সহায়ক ভূমিকা রাখবে।'

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

এর আগে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এমএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝