ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নোবেল শান্তি পুরস্কারের মেডেল ট্রাম্পকে উপহার দিলেন মাচাদো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:২৫ এএম আপডেট: ১৬.০১.২০২৬ ৭:৪৭ পিএম
X

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে সোনার মেডেলটি তাঁর হাতে তুলে দেন মাচাদো।

এ বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “মারিয়া আমাকে নোবেল শান্তি পুরস্কারের মেডেল উপহার দিয়েছেন। এটি পারস্পরিক সম্মানের এক অসাধারণ নিদর্শন।”

তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর, ভাগ বা বাতিলযোগ্য নয়। অর্থাৎ পুরস্কারের আনুষ্ঠানিক মর্যাদা মাচাদোর কাছেই থাকে।

বৈঠকের পর ক্যাপিটল ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মাচাদো বলেন, ট্রাম্পের প্রতি ভেনেজুয়েলার জনগণের বিশ্বাস ও কৃতজ্ঞতা থেকেই তিনি এই সম্মানসূচক উপহার দিয়েছেন।

এই ঘটনা দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাচাদো এ ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকাকে নিজ দেশের জনগণের স্বাধীনতার পক্ষে সহায়ক হিসেবে তুলে ধরেছেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝