ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুদ্ধের প্রস্তুতিতে সাধারণ জনগণকেও ডাকছে ইরান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:২০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুদ্ধের সময়ে দেশের সশস্ত্র বাহিনীর কার্যক্রম অব্যাহত রাখা এবং সামরিক অবকাঠামোর সুরক্ষায় বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। শনিবার এক বক্তব্যে এমনটাই জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আব্দুল্লাহি।

বিগত বিভিন্ন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বজায় রাখতে এবং দেশের কৌশলগত সম্পদগুলোকে নিরাপদ রাখতে এই ব্যবস্থার কোনো বিকল্প নেই।

জেনারেল আব্দুল্লাহি উল্লেখ করেন যে, শত্রুভাবাপন্ন যেকোনো আক্রমণ প্রতিহত করার ক্ষমতা বাড়ানো, দেশের অবকাঠামোগত স্পর্শকাতর স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ করে সাইবার নিরাপত্তা জোরদার করাই এখন তাদের প্রধান কৌশলগত লক্ষ্য। যুদ্ধের চরম সংকটময় মুহূর্তেও যাতে দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি গুরুত্বপূর্ণ খাত নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে পারে, সে উদ্দেশ্যেই এই বেসামরিক প্রতিরক্ষা নীতি বাস্তবায়ন করা হচ্ছে।

এই ঘোষণার আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডারদের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement