ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় ছিনতাইকারী ও চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম
X
Advertisement

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন: গাজীপুর জেলার জয়দেবপুর থানার কাতুরা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে রাজু মিয়া (৩৪), রংপুর জেলার পীরগঞ্জ থানার কাশিমপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে মোঃ রাখু মিয়া (৪৮), পটুয়াখালী জেলার দশমিনা থানার আইল্লাপুর গ্রামের মৃত আশরাফ মৃধার ছেলে সাইদুর মৃধা (৩০), গাজীপুর জেলার জয়দেবপুর থানার কাতুরা গ্রামের সেলিম হোসেনের ছেলে মোঃ সোহেল রানা (৩২)।

ডিবি পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী ও চোর চক্রের এই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাইসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধে জড়িত রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে এই চার ছিনতাইকারী ও চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সিডিএমএস পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওএফ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement