ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম
X

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ। 

বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। 
 
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য আনোয়ার হোসেন জনি (৩২) এবং মোঃ অপু (২৮)।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযানে নেতৃত্ব দেন ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এসময় এসআই মোঃ শাহাদাৎ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
 
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন জনির বিরুদ্ধে চারটি এবং মোঃ অপুর বিরুদ্ধে দশটি মামলা রয়েছে। তাদেরকে আশুলিয়া থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝