ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্বাচন বিরোধী পোস্টারিং
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম
X
Advertisement

পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নামে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিরোধী পোস্টারিং করা হয়েছে। এ ঘটনায় জনমনে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী বিএনপি নেতা কে,এম আনোয়ারুল ইসলামের (ঘোড়া) পৌর সদরের পাঠান পাড়াস্থ বাসভবন, জিরো পয়েন্ট, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ দ্বারসহ বিভিন্ন জায়গায় ৫ আগস্ট পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোস্টারিং করা হয়।

পোস্টারে 'সারা বাংলা হয়েছে জোট নৌকা ছাড়া কিসের ভোট?' কমলা রঙ্গের 'ভোট?' শব্দটি কাটা রয়েছে। পোস্টারের নীচে বাংলাদেশ ছাত্রলীগ চাটমোহর উপজেলা শাখা, পাবনা উল্লেখ করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে দেয়ালে দেয়ালে পোস্টারিং এর ঘটনায় এলাকার জনমনে নানা প্রশ্ন, প্রতিক্রিয়া এবং গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবো।

আরআরটি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement