ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:১৮ পিএম
X

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধির প্রতিবাদে যশোরে নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সোমবার দুপুর ১টায় শহরের মুজিব সড়কে প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ সচেতন নাগরিকরা অংশ নেন।

বক্তারা বলেন, দেশে একটি পরিকল্পিত গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিচ্ছে। এর ফলে সমাজে ভীতি ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে নারী ও শিশুরা। তারা আরও বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা কেবল ব্যক্তিগত অপরাধ নয়; এটি সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের শামিল।

মানববন্ধন থেকে বক্তারা সাম্প্রতিক সব সহিংসতা ও নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমন করা সম্ভব হয়।

এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষায় রাষ্ট্রের কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার সাবেক সমন্বয়ক এবং যশোর-৩ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী রাশেদ খান, সিপিবি যশোর জেলা সভাপতি মাহবুবুর রহমান মজনু এবং আয়োজক সংগঠন নাগরিক সমাজ, যশোর-এর সভাপতি হাবিবা শেফা।

এসকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝