ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আত্রাই নদী থেকে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আত্রাই নদী থেকে ভেসে ওঠা অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ী লক্ষীতলা ব্রিজসংলগ্ন আত্রাই নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল। তাদের আনুমানিক বয়স ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ ও পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝