ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবীনগরে ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের দুই সদস্য বরখাস্ত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ এএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।

শুক্রবার রাতে (০৯ জানুয়ারি) তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ৫ জানুয়ারি ভোরে জেলার নবীনগর–সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে গাঁজাভর্তি একটি পিকআপ আটক করেন ওই সড়কে টহলে থাকা নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। তবে অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের ঘুষ গ্রহণের মাধ্যমে তারা গাঁজার বিশাল ওই চালানসহ পিকআপটি ছেড়ে দেন।

পরে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাটি জেলার পুলিশ সুপার আবদুর রউফের নজরে এলে তিনি প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিবেদন দাখিলের জন্য নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “এসপি স্যারের নির্দেশে ঘটনার তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে শুক্রবার এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপরই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে রাতেই সাময়িক বরখাস্ত করা হয়।”

অভিযুক্ত এসআই জাহিদ আহসানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝