ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক ৪, উদ্ধার ইয়াবা–গাঁজা ও অস্ত্র
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২:১৫ পিএম
X

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা, পাঁচটি দেশি ধারালো অস্ত্র এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করা হয় সদর দপ্তর, ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে।

আটক ব্যক্তিরা হলেন গজারিয়া উপজেলার বাসিন্দা বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) এবং আবদুল মান্নান (৩৫)। সেনাবাহিনী জানায়, তারা গজারিয়া উপজেলায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা মাদক ও অস্ত্র গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মুন্সীগঞ্জ জেলাতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া, যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সাধারণ জনগণকে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝