ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
২ দিনেও উদ্ধার হয়নি অপহ্নত পর্যটক, থানায় মামলা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম আপডেট: ০৪.০১.২০২৬ ৬:১২ পিএম
X

খুলনার দাকোপে মুক্তিপনের দাবিতে রিসোর্ট মালিকসহ অপহ্নত পর্যটকরা ২ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় রিসোর্ট মালিকের পরিবার দাকোপ থানায় অপহরণ মামলা দায়ের করেছে।

ঢাকা থেকে দাকোপের সুন্দরবন ঘুরতে আসা ২ পর্যটক এবং সংশ্লিষ্ট রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় গত শুক্রবার দুপুর ১২ টার দিকে সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা হতে বনদস্যুদের হাতে অপহরণ হয়। এ ঘটনায় রিসোর্ট মালিকের পরিবারের পক্ষ থেকে দাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানায়, অপহ্নতদের উদ্ধারে কোষ্টগার্ড নৌ পুলিশ এবং আমাদের পক্ষ থেকে সমন্বিত জোর অভিযান চলছে। অপহ্নত রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়ের এক ভাই বাদী হয়ে দাকোপ থানায় অপহরন মামলা দায়ের করেছে যা দাকোপ থানার মামলা নং ০২।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝