ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধ না থাকলে মানবিক মূল্যবোধ থাকা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ পিএম
X
Advertisement

অন্তবর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, যাদের অন্য ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ নেই, তাদের মানবিক মূল্যবোধ থাকার কথা নয়। তিনি বলেন, “জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে এই দেশ সবার। তাই দেশ তথা মাতৃভূমির প্রতি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব রয়েছে। দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আমাদেরকে অনিয়ম ও দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে।”

শুক্রবার সকালেই চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র অনুষ্ঠান শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য সুনিল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) সাদেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মং হলা চিং।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, রাউজান উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক পলাশ বড়ুয়া, অঞ্জন কুমার বড়ুয়া, জ্যোতিশ চন্দ্র বড়ুয়া, শচীভূষণ বড়ুয়া, অলোক বড়ুয়া ও সমির চৌধুরী।

মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন সুমনশ্রী ভিক্ষু। অনুষ্ঠানে হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের শতাধিক বৌদ্ধ মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়।

ইউএন/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement