ভোলার মনপুরায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের এক নেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এর আগে বুধবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ।
আটককৃত মো. সাগর ফরাজী উপজেলা ছাত্রলীগের সদস্য।
তবে পরিবারের দাবি, তার বিরুদ্ধে থানায় পুলিশের ওপর হামলা মামলার আসামিদের তালিকায় তার নাম ছিল না। আটকের পর পুলিশ আসামি দেখিয়ে চালান করে।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, 'অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।'
এপি/এমএ