ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীনগরে পৌষমেলা অনুষ্ঠিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:৪০ পিএম আপডেট: ১৬.০১.২০২৩ ৭:৩৩ পিএম
মুন্সিগঞ্জের শ্রীনগরে আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ২ দিনব্যাপী পৌষমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের খাহ্রা সবুজ সংঘ মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মোয়াজ্জেম হোসেন।

আরো বক্তব্য রাখেন পৌষমেলা উদযাপন কমিটির আহবায়ক বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী শাহাদাত হোসেন, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত পৌষের মেলায় বিভিন্ন খাবার ও পণ্যসামগ্রীর ৫৮টি স্টল বসে। এর বাহিরেও অন্যান্য দোকানিরা নানা ধরনের খেলনা ও কসমেটিক সামগ্রীর পসরা সাজিয়ে বসেন। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দূরদুরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ও শিশু দর্শনার্থীর আগমন ঘটে পৌষের মেলায়। এ ছাড়াও লোকজ সংগীতসহ গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি কৃষ্টি ও ঐতিহ্যকে লালনকারী জনকল্যাণমূলক আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশন এই পৌষমেলা আয়োজনের মাধ্যমে আবহমান বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছে, যা ওই এলাকার মানুষকে আনন্দে ভাসিয়েছে।

এনএন


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝