ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
লঞ্চ দুর্ঘটনায় নিহত ৩০ জনকে গণকবরে দাফন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১:২৬ পিএম আপডেট: ২৬.১২.২০২১ ১১:৪৪ এএম
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৪২ জনের মধ্যে ৩০ জনের জানাজা শেষে গণকবর দেওয়া হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস মাঠে জানাজা শেষে পোটকাখালী আবাসন গণকবরস্থানে তাদেরকে দাফন করা হয়।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, এখনও যেসব মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত ৩০ জনের জানাজা শেষে পোটকাখালী আবাসন গণকবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে।

শুক্রবার ভোর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে দপদপিয়া এলাকায় পৌঁছলে লঞ্চটিতে আগুন ধরে যায়। শুক্রবার পর্যন্ত ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়। বাকি দু'জন হাসপাতালে মারা যায়। এর মধ্যে প্রথমে চার জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে আরও পাঁচ জনের মরদেহ হস্তান্তর করা হয়। বাকি ৩২ লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে ঝালকাঠি জেলা প্রশাসন। এর মধ্যে দু'জনের লাশ শনাক্ত হয়েছে।

ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে।


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝