ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
লঞ্চে আগুন, ১৬ জনের মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৯:৩০ এএম আপডেট: ২৪.১২.২০২১ ১০:০১ এএম
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা-বরগুনা রুটের এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। 

লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে এতে আগুন ধরে যায়।

শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক মো. জোহর আলী আজ এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া জানান, এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭৫ জন যাত্রী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার ভোর ৪টার দিকে বরগুনার বেতাগী উপজেলার লঞ্চ টার্মিনালে শত শত স্বজনদের আহাজারি শুনতে পাওয়া যায়।

স্বজনদের কাছ থেকে ফোন নম্বর নিয়ে লঞ্চে থাকা একাধিক যাত্রীদের ফোন করা হলেও অনেকেই তা রিসিভ করেননি।

রুনু বেগম নামের এক যাত্রী ফোনে বলেন, জীবন বাঁচাতে পারবো কি না জানি না? পুরো লঞ্চে আগুন জ্বলছে। ছোট শিশুকে নিয়ে কি করবো জানি না। আমাদের বাঁচাও। এই বলে তিনি কেঁদে ফেলেন ও ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভোর সাড়ে ৪টার দিকে রাজারহাট-বি নামের অন্য একটি লঞ্চ বেতাগী লঞ্চঘাটে এসে পৌঁছালে ওই লঞ্চের যাত্রীরা জানান, দূর থেকে দেখেছি লঞ্চটিতে আগুন জ্বলছে। 

এ ব্যাপারে অভিযান-১০ লঞ্চের ইনচার্জ কামরুল হাসানকে বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

-এসকে/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝