ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ১:৪৬ পিএম আপডেট: ২৪.১২.২০২১ ৯:৩৭ পিএম
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল ইসলামকে আহ্বায়ক করে মন্ত্রণালয়টির পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান কমিটির সদস‍্য সচিব হিসেবে কাজ করবেন।

কমিটির অন‍্য সদস্যদের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের একজন, নৌপরিবহন অধিদপ্তরের একজন, নৌপুলিশ, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি রয়েছেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ‍্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারাও রয়েছেন।

এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। 

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝