ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
রোবট 'ব্লুবেরি' দেবে অগ্নিকাণ্ডের সংকেত
✎ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ জুন, ২০২১, ৩:১৮ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সঞ্জিত মন্ডলের নেতৃত্বে 'ব্লুবেরি' নামক মানবাকৃতির একটি রোবট তৈরি করেছে টিম 'কোয়ান্টা রোবটিক্স'। 

মানুষের মতো আচরণ, প্রশ্নের উত্তর ও আগুন লাগার ব্যাপারে অবগত করাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যাবে রোবটটিকে।

এছাড়াও আরেকটু উন্নত করা গেলে করোনার স্যাম্পল কালেক্ট করা যেতে পারে বলে জানান তারা।

এ প্রজেক্টে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার)। রোবটটি তৈরি করতে প্রায় সাড়ে তিন মাসের মতো সময় লেগেছে। 

সঞ্জিত মন্ডল ছাড়া এ দলের বাকি সদস্যরা হলেন আইসিটি বিভাগের জুয়েল দেবনাথ ও সিএসই বিভাগের মিষ্টু পাল।

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মানুষের মতো আচরণ করা, বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া, বাসায় গ্যাস লিকেজের অথবা আগুন লাগার ব্যাপারে অবগত করা কিংবা আরেকটু উন্নত করা গেলে করোনার স্যাম্পল কালেক্ট করাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যেতে পারে রোবটটিকে। 

এছাড়া প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে এবং শিশুদের বিনোদন দিতে এবং যেকোনো প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে নতুন কিছু শেখানোর কাজেও ব্যবহার করা যাবে এটিকে।

এ রোবটটিতে ব্যবহার করা হয়েছে রাসবেরি পাই মাইক্রো প্রসেসর ও আর্দুইনো মেগা মাইক্রোকন্ট্রোলার।

সঞ্জিত মন্ডল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র আবু মুসা আসারী ভাইয়ের সহযোগিতা পেয়েছি কাজটি করার সময়। দেশের সকল স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের রোবট তৈরিতে আকৃষ্ট করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা এটি। ভবিষ্যতে এ রোবটটিকে আরও উন্নত করা সম্ভব। চাইলে প্রায় প্রত্যেক দিনই আপডেট করা যাবে। সামনে আরও নতুন অনেক কাজ করার ইচ্ছা আছে রোবট নিয়ে।

সঞ্জিত মন্ডলের নেতৃত্বে ২০১৯ সালে দেশের চতুর্থ মানবাকৃতির 'রোবট সিনা' তৈরি করা হয়েছিল। দুই মাসে রোবট সিনা তৈরিতে ব্যয় হয়েছিল ৩৮ হাজার টাকা।

-এসবি/এমএ
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝