ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
স্মার্টফোন প্রিমো এসএইট উন্মোচিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ১১:০৭ এএম আপডেট: ২১.১২.২০২১ ১১:০৯ এএম
দুর্দান্ত ফিচারের স্মার্টফোন ‘প্রিমো এসএইট’ উন্মোচিত হলো। সদ্য চালু হওয়া ওয়ালটনের ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট থেকে প্রি-অর্ডার দিলে দুই হাজার টাকা মূল্য ছাড়ে ফোনটি মাত্র ১৮ হাজার ৯৯০ টাকায় পাচ্ছেন গ্রাহক।

রোববার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে অনুষ্ঠিত ওয়ালকার্টের গ্রান্ড ওপেনিংয়ে বিশেষ চমক হিসেবে ‘প্রিমো এসএইট’ মডেলের নতুন ফোনটি উপস্থাপন করা হয়। 

অনুষ্ঠানে স্মার্টফোনটির টেকনিক্যাল রিভিউ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি ও সিইও গোলাম মুর্শেদ। তাঁর উপস্থাপনায় মুগ্ধ হয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়ালকার্টের ওয়েবসাইট থেকে ফোনটির অর্ডার দেন। 

বিশেষ ব্যবস্থাপনায় তাৎক্ষণিক ভাবে প্রতিমন্ত্রীকে ফোনটি ডেলিভারি দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, বিসিএসের প্রেসিডেন্ট শহীদ-উল মুনির, বাক্কোর প্রেসিডেন্ট ওয়াহেদ শরীফ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম এবং তাহমিনা আফরোজ তান্না, ওয়ালকার্টের চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম অভি এবং ম্যানেজিং ডিরেক্টর সাবিহা জারিন অরনা।

আইসিটি প্রতিমন্ত্রী ফোনটির কনফিগারেশন এবং সাশ্রয়ী মূল্যের প্রশংসা করেন। তিনি বলেন, ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্য উচ্চ গুণগতমানের এবং সাশ্রয়ী। ডিজিটাল ইকোনমির ইকোসিস্টেম গড়ে তোলায় সকল নাগরিকের জন্য ‘এক্সেস টু ডিভাইস’ নিশ্চিতে ওয়ালটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফোনটির টেকনিক্যাল রিভিউতে গোলাম মুর্শেদ বলেন, সম্পূর্ণ থ্রিডি গ্লাস প্যানেলে তৈরি ‘প্রিমো এসএইট’ খুবই দৃষ্টিনন্দন। ফোনটি এসেছে মিরর ব্ল্যাক এবং ওশেন ব্লু রঙে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড। ৮.৬ মিলিমিটার স্লিম ফোনটির ডিজাইন ও বিল্ট কোয়ালিটি গ্রাহকের মন কেড়ে নেবে। ডিভাইসটি ব্যবহারে গ্রাহক প্রিমিয়াম ফিল পাবেন।

স্মার্টফোনটির অন্যতম বিশেষ ফিচার এর ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৭ অ্যাপারচার সমৃদ্ধ এআই কোয়াড (চার) ক্যামেরা সেটআপ, যার প্রধান সেন্সরটি ৪৮ মেগাপিক্সেলের। পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা রয়েছে। এছাড়া ১০১ দিনের প্রায়োরিটি সেবাসহ স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

-এমএ
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝