ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
ফাইভজি চালু হচ্ছে রোববার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ২:০৭ পিএম আপডেট: ১২.১২.২০২১ ১১:৩৭ এএম
দেশে ফাইভজি প্রযুক্তির মোবাইল সেবার উদ্বোধন হতে যাচ্ছে রোববার। ওইদিন রাত ৭টার দিকে ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই সেবার উদ্বোধন করবেন।

পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবসে রেডিসন ব্লুতে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
 
শনিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ২০২০ সালে বিশ্বের আটটি দেশ ফাইভজি চালু করে। মালয়েশিয়া আগামী বছরের মার্চে চালু করবে। আমাদের জন্য সৌভাগ্য যে আমরা নবম বা দশম দেশ হিসেবে এই প্রযুক্তি চালু করছি। প্রাথমিক ভাবে টেলিটকের মাধ্যমে ঢাকার কয়েকটি স্থানে এই সেবা পাওয়া যাবে। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি-৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া এভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়ায় এই সেবা চালু হবে।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

-এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝