ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
বন্ধ হচ্ছে অ্যালেক্সা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৪:২১ পিএম আপডেট: ১১.১২.২০২১ ১২:৫৪ পিএম
আগামী বছরে বন্ধ হচ্ছে অ্যালেক্সা ডট কম। ২৫ বছর ধরে চলা এই প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানিয়েছে, ২০২২ সালের ১মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে এর কার্যক্রম।

ব্লগ পোস্টে বলা হয়, দুই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে অ্যামাজন এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

ওই পোস্টে আরও বলা হয়, ৮ ডিসেম্বরের পর নতুন করে অ্যালেক্সার সাবস্ক্রিপশন নেওয়া যাবে না। তবে যাদের দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশন নেওয়া আছে, তারা ১ মে ২০২২ পর্যন্ত তার সুবিধা পাবেন।

বন্ধ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক এই উদ্যোগ যাত্রা শুরু করে ১৯৯৬ সালে। পরে ১৯৯৯ সালে এটি অধিগ্রহণ করে অ্যামাজন।

ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয় অ্যালেক্সা ডট কম। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোন ওয়েবসাইটের র‍্যাংকিং কত তাও দেখা যায় এর মাধ্যমে।

এসআর
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝