ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
কানাডার অন্টারিওতে ভ্যাকসিন প্রয়োগ শুরু মঙ্গলবার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ১০:৪৪ পিএম আপডেট: ১২.১২.২০২০ ৬:১৪ পিএম
কানাডার অন্টারিওতে কোভিডের ভ্যাকসিন আগামী মঙ্গলবার থেকে দেয়া শুরু হবে। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানিয়েছেন, লং টার্ম কেয়ার বা হোম এবং ঝুঁকিপূর্ণ স্থানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা প্রথম ভ্যাকসিন পাবেন।

প্রিমিয়ার ডাগ ফোর্ড বৃহস্পতিবার বলেছেন, প্রভিন্স খুবই স্বল্প পরিমাণে ভ্যাকসিন পেতে যাচ্ছে। ফলে সীমিত আকারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে হচ্ছে। তবে কী পরিমাণ ভ্যাকসিন অন্টারিও পাচ্ছে তা তিনি উল্লেখ করেননি। টরন্টো এবং অটোয়ার হাসপাতালে প্রথম ভ্যাকসিন দেয়া হবে বলে প্রিমিয়ার ডাগ ফোর্ড ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার হেলথ কানাডা ফাইজারের ভ্যাকসিন ব্যবহার এবং বিতরণের অনুমতি দেয়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর অন্টারিও হচ্ছে প্রথম প্রভিন্স; যারা এ ভ্যাকসিন প্রয়োগের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে।

জানা গেছে, টরন্টোয় ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক এবং অটোয়ার হাসপাতাল অন্টারিও প্রভিন্সে প্রথম ভ্যাকসিন পাবে এবং তারা এ ভ্যাকসিন প্রয়োগ করবে।

প্রিমিয়ার ডগ ফোর্ড আরও বলেন, প্রভিন্সের সরবরাহ নেটওয়ার্কের কার্যকারিতা পরীক্ষার জন্য অটোয়াকে প্রথম দিনের ভ্যাকসিন কর্মসূচিতে রাখা হয়েছে।

শুক্রবার অন্টারিও প্রভিন্সের ভ্যাকসিন বিতরণ এবং প্রয়োগের বিস্তারিত কর্মসূচি সর্বসাধারণের সামনে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ৬৯ জন, মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ১০৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫  জন।
 
এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝