ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
রায়হানের মায়ের অনশন ভাঙালেন মেয়র
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ৭:০৫ পিএম

সিলেটে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগমের অনশন ভাঙালেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার বিকাল পৌনে ৫টার দিকে রায়হানের মাকে সান্ত্বনা দিয়ে জুস পান করিয়ে অনশন ভাঙান তিনি।

এর আগে বেলা ১১টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে আমরণ অনশনে বসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন রায়হানের চাচা, চাচি, মামা, খালা ও আত্মীয়স্বজনসহ আখালিয়া এলাকাবাসী।

বেলা ১১টা থেকে চলমান এ অনশন বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ রূপ নেয় তীব্র আন্দোলনে। রায়হানের পরিবারের সদস্যরা এবং আখালিয়া এলাকার বাসিন্দারা ব্ন্দরবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে রায়হানের মাকে সান্ত্বনা দিয়ে জুস পান করিয়ে অনশন ভাঙান মেয়র আরিফ। পরে বিক্ষোভকারীদের শান্ত করে অবরোধ তুলে দেন।

এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝