ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
কোয়ারেন্টাইনে সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ১০:১৭ এএম আপডেট: ০২.১০.২০২০ ১১:২৫ এএম
উপদেষ্টা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টাইনে রয়েছেন। 

শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প নিজেই জানিয়েছেন, তাদের নিকটতম সহযোগী একজন করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার পর তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টাইনে রয়েছেন।

ট্রাম্প টুইটে জানিয়েছেন, ৩১ বছর বয়সী হোপ হিক্সের করোনা ভাইরাস পজিটিভ আসার পর আমরা উভয়ই এখন টেস্ট ফলাফলের অপেক্ষায় আছি।

হোপ হিক্স ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা। ট্রাম্পের সঙ্গে তার সংস্পর্শ ছিল। অর্থাৎ ট্রাম্পের নিকটতম সহায়ক তিনি। এছাড়া হোপ হিক্স এখনও করোনা ভাইরাস পজিটিভ বলেও জানিয়েছেন ট্রাম্প।

বিবিসি জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে ওহিওতে একটি টিভি বিতর্কের জন্য এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেছিলেন হোপ হিক্স। শুধু তা-ই নয়, ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার প্লেন থেকে নামার সময় হিক্সকে মাস্ক পরা ছাড়াও দেখা গেছে ছবিতে।

এছাড়া গত বুধবার প্রেসিডেন্টের আরও সংস্পর্শে যেতে হয়েছিল হোপ হিক্সকে। সে দিন মিনেসোতাতে সমাবেশ করতে যাওয়ার সময় মেরিন ওয়ান হেলিকপ্টারে ট্রাম্পের সঙ্গে ছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে ট্রাম্প টুইটে এও বলেন, কঠোর পরিশ্রম করতে সক্ষম হোপ হিক্সের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। ভয়ানক!

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝