ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চায় বুয়েট
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৬ পিএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটের) শিক্ষার্থী আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চায় বুয়েট কর্তৃপক্ষ বলে জানিয়েছেন বুয়েটের নব-নিযুক্ত উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার।

শুক্রবার সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
 
এসময় বুয়েটের নব-নিযুক্ত উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার আরো বলেন, এ মাসের ১৫ সেপ্টেম্বর বুয়েটের শিক্ষার্থী আববার হত্যা কান্ডে আদালতে চার্জশিট দেওয়া হবে আমরা আশা করি খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন আবরারের হত্যার পরে বুয়েটের সকল শিক্ষার্থীদের জন্য হলে হলে নিরাপত্তা ব্যবস্থা জোর দার করা হবে। 

এছাড়া বুয়েট কর্তৃপক্ষ আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দিবে বলে জানিয়ে তিনি আরও বলেন, সকল হত্যাকাণ্ডেই বেদনাদায়ক।

বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সকালে তিনি স্মৃতিসৌধে আসলে তাকে স্বাগত জানান, সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

এসময় উপাচার্যের সঙ্গে বুয়েটের উপ-উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝