ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দুই মামলায় মঈনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২১ অক্টোবর, ২০১৮, ৩:৩৮ পিএম আপডেট: ২১.১০.২০১৮ ৪:৫০ পিএম
দৈনিক আমাদের অর্থনীতির নির্বাহী সম্পাদক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদা ভাট্টির দায়ের করা মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি করেছেন আদালত।

রোববার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

এর আগে জামালপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা বাদি হয়ে জামালপুরে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।  ওই মামলার শুনানি শেষে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবির আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

মামলার বাদী ফারজানা ইয়াসমিন লিটা জানান, মাসুদা ভাট্টি একজন নারী।  তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুরো নারী জাতিকেই হেয় করেছেন ব্যারিস্টার মঈনুল হোসেন।  এর প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তর জার্নালে’ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ব্যারিস্টার মঈনুল হোসেন মাসুদা ভাট্টিকে 'চরিত্রহীন' বলে আখ্যায়িত করেন।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝