ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২১ অক্টোবর, ২০১৮, ২:৩৫ পিএম আপডেট: ২১.১০.২০১৮ ৬:২২ পিএম
ব্যারিস্টার মঈনুল হোসেন

ব্যারিস্টার মঈনুল হোসেন

একাত্তর টেলিভিশনের টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলায় ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  

রোববার দুপুরের দিকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন জামালপুরের একটি আদালত।

এর আগে জামালপুরে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা।  এটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবির।

মামলার বাদী ফারজানা ইয়াসমিন লিটা জানান, মাসুদা ভাট্টি একজন নারী।  তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুরো নারী জাতিকেই হেয় করেছেন ব্যারিস্টার মঈনুল হোসেন।  এর প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির এক লাইভে অংশ নিয়ে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন তত্ত্বাবধায় সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন।

এদিকে দেশের ৫৫ জন সংবাদ মাধ্যমের সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিকরা মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মঈনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন। 

মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতির নির্বাহী সম্পাদক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।


Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement