Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৭ এএম   (ভিজিট : ৪২৬)
নেপিয়ারে আগের ম্যাচে বাংলাদেশের বোলারদের তোপে কেঁপেছিলো নিউজিল্যান্ড। মাত্র ৯৮ রানে অলআউট হয়েছিলো তারা। মাত্র ১ উইকেট হারিয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিলো টাইগাররা।

সেই একই মাঠে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নেপিয়ার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার। ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নামছে টাইগাররা।

এর আগে টানা দুই ওয়ানডে হেরে নিউজিল্যান্ড সফর শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। শেষ ওয়ানডেতে ৯ উইকেটের জয়ে ইতিহাস গড়ে। স্বাগতিকদের বিপক্ষে তাদের ঘরের মাঠে সংক্ষিপ্ত সংস্করণে এটাই বাংলাদেশের প্রথম জয়।

একাদশ
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড: টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  বাংলাদেশ   নিউজিল্যান্ড  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close