Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

বাজারে আসতে চলেছে রাশিয়ার করোনার ভ্যাকসিন

প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২০, ১১:৩৭ এএম   (ভিজিট : ৪৮৯)
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

সারা বিশ্বই এখন মহামারী করোনার আতঙ্কে। এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। এই পরিস্থিতিতে বড় খবর শোনালেন রুশ বিজ্ঞানীরা।

রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এই প্রতিষেধক তৈরি করেছে। 

রুশ সংবাদ মাধ্যম জানায়, আগামী ১০ থেকে ১২ অগাস্টের মধ্যেই বাজারে চলে আসবে বিশ্বের প্রথম করোনার প্রতিষেধক। ইতিমধ্যেই বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ করে ফেলেছে রাশিয়া। 

রোববার রাশিয়ার সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাঁদের তৈরি করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ হওয়ার খবর জানান।

এর আগেই প্রতিষেধক প্রস্তুতকারী রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ডিরেক্টর আলেকজান্ডার গিনস্টবার্গ সে দেশের সংবাদ মাধ্যমকে জানান, ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যেই এই প্রতিষেধক বাজারে ছাড়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সংস্থা।

এবার এই মন্তব্যকে সরকারি সিদ্ধান্তের সিলমোহর দিলেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো। তিনি বলেন, অগাস্টেই মিলবে করোনার টিকা।

গত সপ্তাহে রুশ স্বাস্থ্যমন্ত্রী জানান, সামনের মাসেই বাজারে টিকা ছাড়ার আদেশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে। দ্রুতগতিতে চলছে টিকা উৎপাদনের কাজ। এ বছরের মধ্যেই সাড়ে ৪ কোটিরও বেশি পরিমাণ প্রতিষেধকের ডোজ তৈরি করতে পারবে রাশিয়া। তবে প্রতিষেধক উৎপাদনের পাশাপাশি চলবে এটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালও। 

মিখাইল মুরশকো জানান, ০৩ অগাস্ট থেকে রাশিয়া, সৌদি আরব ও আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে রুশ বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। অর্থাৎ, প্রতিষেধকের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি এটিকে দ্রুত বাজারে ছাড়ার ক্ষেত্রেও জোর দিচ্ছে রাশিয়া।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  রাশিয়া   করোনা   ভ্যাকসিন  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close