Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

সর্বোচ্চ সংক্রমণের দিনে পাকিস্তানে লকডাউন শিথিলের ঘোষণা!

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ১১:১০ পিএম   (ভিজিট : ৪৫২)
পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলেও দেশটির অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় পাঁচ সপ্তাহ ধরে কার্যকর থাকা লকডাউন আগামী শনিবার থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হবে।

বৃহস্পতিবার একদিনে পাকিস্তানে রেকর্ড সর্বোচ্চ দেড় হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এমন দিনেই প্রধানমন্ত্রী ইমরান খান লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন,‘লকডাউন শিথিলের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো, কেননা দেশের বিপুল সংখ্যক দরিদ্র জনগোষ্ঠী এবং দিনমজুর লকডাউনের কারণে তাদের জীবন-জীবিকা নির্বাহ করতে পারছেন না।’

লকডাউন তুলে নেওয়া হলেও গণপরিবহন চলাচল স্থগিত এবং স্কুল বন্ধ থাকবে। লকডাউন শিথিলের কারণে দেশটির যেসব শিল্প-প্রতিষ্ঠান পুনরায় কার্যক্রম শুরু করবে, তাদেরকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

সরকারি নির্দেশনা সম্পর্কে সতর্ক করে ইমরান খান বলেন, ‘যারা বাড়ি থেকে বের হবেন এবং যারা শিল্প-প্রতিষ্ঠান খুলবেন; তারা অবশ্যই সরকারি নির্দেশনা মানতে বাধ্য থাকবেন। যদি সরকারি নির্দেশনা না মানা হয় এবং সংক্রমণ আবার বৃদ্ধি পায়, তাহলে সরকার আবারও লকডাউন কার্যকর করতে বাধ্য হবে।’

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, পাকিস্তানে এখন পর্যন্ত ২৪ হাজার ৬৪৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৫৮৫ জনের।

এসআর



LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close