Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৩১৬)
সারা বিশ্বে মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।আর এ ভাইরাসটিতে এ পর্যন্ত ১ লাখ ৭১৫০৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ।

মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে।দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। আর ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারিয়েছেন সাড়ে ৪২ হাজারের বেশি মানুষ। এরপরই মৃত্যু দিক দিয়ে রয়েছে ইতালি। দেশটিতে মৃত্যুর সংখ্যা ২৪ হাজারের বেশি। তৃতীয় অবস্থানে আছে স্পেন। ইউরোপের এ দেশটিতে মৃত্যুর সংখ্যা ২১ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে।

বৈশ্বিক এ মহামারী থাবা লেগেছে বাংলাদেশেও। আইইডিসিআরের তথ্যানুযায়ী এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৩৮২ জন। আর এতে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই শহরের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর ভাইরাসটি দেশটির কয়েকটি প্রদেশ ছড়ায়। পরে এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

এসআর





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close