Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনায় ইরানে মৃত বেড়ে ৭২৪, আক্রান্ত ১৪ হাজার

প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২০, ৯:৪৮ পিএম   (ভিজিট : ২১৪৭)
করোনাভাইরাসে ইরানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রোববার দুপুর পর্যন্ত মারা গিয়েছে আরো ১১৩ জন। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৭২৪ জন।

বিবিসি ও আলজাজিরা জানায়, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১২০০ জন। আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজারের কাছাকাছি। ইরানি স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানায়।

চীন ও ইতালির পর কভিড-১৯ ভাইরাসে বেশি বিপর্যস্ত ইরান। দেশটির পার্লামেন্টের ২৩ এমপিসহ শীর্ষ কর্মকর্তাদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত। মারা গেছেন শীর্ষ নেতা আলী খামেনির একজন ঘনিষ্ঠ উপদেষ্টা।

দেশের নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার এবং ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৩ জন। বহু আগে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। তবে সুস্থ হয়ে উঠেছে প্রায় ৭৪ হাজার মানুষ।

এইচএস


সম্পর্কিত   বিষয়:  করোনা   ইরান   হাজার  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close