করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সব দেশের নাগরিকদের জন্য এবার অন অ্যারাইভাল ভিসা বন্ধ করছে নেপাল। একইসঙ্গে কেউ যদি ভিসা নিয়ে দেশটিতে যায় তাকে সর্বোচ্চ সাত দিন আগের স্বাস্থ্য পরীক্ষার (পিসিআর) সনদ নিয়ে যেতে হবে। এদিকে নেপালে দু’টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর ফ্লাইটের সংখ্যা কমিয়েছে হিমালয় এয়ারলাইন্স।