Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনায় আক্রান্ত ইরানি এমপির মৃত্যু

প্রকাশ: শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৪১৬)
ইরানের একজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কয়েক দিন আগেই করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন মোহাম্মদ আলি রামাজানি দস্তাক নামের ওই এমপি। ইরানের একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান-ইরাক যুদ্ধের সময় পাওয়া রাসায়নিক আঘাত ও ভাইরাসজনিত সর্দি জ্বরে তাকে হাসপাতালে নেয়া হলে শনিবার সকালে তার মৃত্যু হয়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৫৯৩ জন। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে করোনায় আক্রান্ত হয়ে ২১০ জনের মৃত্যু হয়েছে। যদিও তেহরান ওই প্রতিবেদন অস্বীকার করেছে।

ইরানি কর্তৃপক্ষ করোনার তথ্য লুকাচ্ছে বলে এর আগে অভিযোগ ওঠে। ইরান পর্যাপ্ত তথ্য সরবরাহ করছে না বলে উদ্বেগ প্রকাশও যুক্তরাষ্ট্র। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জোরারোপ করে বলেন, তার সরকার স্বচ্ছ আছে এবং বিবিসি মিথ্যা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি শেষকৃত্যানুষ্ঠানের মতো বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ভাইরাসের বিস্তার রোধে চলাচল সীমিত করারও পরামর্শ দেন তিনি।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর অধিকাংশ চীনে ঘটেছে। তবে চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানে। আর বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছে ৮৪ হাজারের বেশি মানুষ।

এইচএস




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close