Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

সেই প্রমোদতরীর সাড়ে তিনশ' যাত্রীই করোনা আক্রান্ত

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪২ পিএম   (ভিজিট : ৩৯৫)
জাপানের বিলাসবহুল প্রমোদতরী ডায়মন্ড পিন্সেস আটকেপড়া যাত্রীর মধ্যে সাড়ে তিনশই চীনের প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত।  এদিকে প্রমোদতরীতে থাকা যাত্রীদের মাঝে বিনামূল্যে আইফোন বিতরণ করেছে জাপান সরকার।  

গত ৩ ফেব্রুয়ারি জাহাজটি টোকিও ইয়োকোহামা বন্দরে আলাদা একটি পোতাশ্রয়ে নোঙর করা হয়। এতে ক্রু ও যাত্রী মিলে তিন হাজার ৭০০ আরোহী ছিলেন। একে একে সবার স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়।

এর মধ্যে জাহাজের মার্কিন যাত্রীরা কোয়ারেন্টাইন শেষে সোমবার বিশেষ বিমানে নিজ দেশে ফিরে যান। ৪০০ মার্কিন যাত্রী ফিরে গেলেও এদের মধ্যে ৪০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ায় তাদের জাপানের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এখন পর্যন্ত ডায়মন্ড পিন্সেস নামে প্রমোদতরীটির সাড়ে তিনশ' যাত্রীর দেহে এ ভাইরাস পাওয়া গেছে। করোনাভাইরাস সংক্রমণের খবর আসার পর থেকেই এই বিলাসবহুল জাহাজটিকে আলাদা করে রাখা হয়েছে।

জাহাজের যাত্রী ও কর্মীদের মোট দুই হাজার আইফোন দিয়েছে জাপান সরকার। ডাক্তারের সঙ্গে যোগাযোগ, ওষুধের আবেদন ও আতঙ্ক থেকে বাঁচতে মনোবিদদের সঙ্গে যোগাযোগের জন্য এই ব্যবস্থা নিয়েছে জাপান সরকার।

জাপান সরকারের বিভিন্ন দফতর একত্রিত হয়ে জাহাজে মোট দুই হাজার আইফোন পাঠানো হয়েছে। এসব ফোনেই লাইনঅ্যাপ প্রি-ইনস্টল আছে।

এই অ্যাপ ব্যবহার করে জাপানের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে। এই জাহাজের প্রত্যেক কেবিনে যেন একটি আইফোন থাকে তা নিশ্চিত করার চেষ্টা করেছে জাপান সরকার।

এইচএস


সম্পর্কিত   বিষয়:  করোনায়   প্রমোদতরী   যাত্রী   আইফোন   জাপান  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close