Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও এক বাংলাদেশি

প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৪১ এএম   (ভিজিট : ৮৫৪)
সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও এক বাংলাদেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। 

সিঙ্গাপুরে এ নিয়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জনে, চীনের বাইরে যা সর্বোচ্চ।

সিঙ্গাপুরের জাতীয় দৈনিক স্ট্রেইট টাইমসের অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, আজ আরও যে দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৯ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি সেলেটার অ্যারোস্পেস হাইটস নামের একটি এলাকায় কাজ করতেন। এর আগে গত শনিবার একই স্থানে আরেক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া অপরজন সিঙ্গাপুরের নাগরিক। তার বয়স ৩৫ বছর। এই দু’জনের কেউই সম্প্রতি চীন সফর করেননি।

স্ট্রেইট টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ৩৯ বছর বয়সী যে বাংলাদেশি নাগরিকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। তিনি এখন সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। সেখানে চিকিৎসা চলছে তার।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  সিঙ্গাপুর   বাংলাদেশি   করোনা  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close