ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মিথিলা-সৃজিতের সঙ্গে বড়দিনের ছুটি কাটাল আইরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ১০:৪০ এএম আপডেট: ২৭.১২.২০১৯ ১২:২৭ পিএম
বড়দিনের ছুটি দারুণভাবে উদযাপন করলেন রাফিয়াত রশিদ মিথিলা। মেয়ে আইরা তাহরিম খান ও স্বামী সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে বেড়াতে গিয়ে এক টুইট বার্তায় মিথিলা লেখেন, ‘আমার ছোট এলফ এবং সান্তা’।

চলতি বছর দেশের বিনোদন জগতে সবচাইতে আলোচিত ছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও নাটকের নিয়মিত মুখ তাহসান রহমান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিতের সঙ্গে বিয়ের পর গণমাধ্যমে একের পর এক নেতিবাচক সংবাদে বেশ বিরক্ত মিথিলা। এমনকি তার বেশ কিছু ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় আইনের দ্বারস্থও হয়েছেন তিনি। এই সম্পূর্ণ সময় মিথিলাকে শতভাগ সমর্থন দিয়েছেন সৃজিত।

মিথিলা-সৃজিতের সঙ্গে মেয়ে আইরা তাহরিম খানের এই ছবি আরো একবার প্রমাণ করছে, সব সমালোচনাকে পাশ কাটিয়ে সামনে দুর্দান্ত সময় কাটাতে যাচ্ছেন এই জুটি।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝