ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেই পুরস্কৃত শিমুল
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ১১:০২ পিএম
আহমেদ জামান শিমুলের গল্পে এর আগে নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। এবার তার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জিতে নিল পুরস্কার।

রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ইউএন-ওমেন আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠান। সেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

বিশ্বব্যাপী চলা ‘হি ফর শি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই আয়োজনে  সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে উদয় বাঙালির ‘সমানুপাতিক’। দ্বিতীয় হয়েছে আহমেদ জামান শিমুল নির্মিত ‘আলো’। এর পর আছে সোহেল আরিয়ানের ‘ফুলের নাম মালতি’।

এ ছাড়া স্পেশাল রিকগনেশন পুরস্কার পেয়েছে অভিক চৌধুরীর 'অপ্রত্যাশিত', সলিল চৌধুরীর ‘জ্যোৎস্নার চুপকথা' ও মুকিতুল বারীর ‘কারমা’।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএন-ওমেনের কমিউনিকেশন স্পেশালিস্ট জুলিয়া ফেলোসি ও নির্মাতা শামীম আকতার।

‘সহিংসতা প্রতিরোধে পুরুষ আছে নারীর সাথে’ এ থিমে সারা দেশের ১৮-৩৫ বছর বয়সী পুরুষ প্রতিযোগীদের কাছ থেকে গল্প আহ্বান করা হয় জুলাই মাসে। জমা পড়ে তিন শতাধিক গল্প। সেখান থেকে নির্বাচিত ১০ জনকে নিয়ে একটি কর্মশালার আয়োজন করা। এর পর তারা চলচ্চিত্র জমা দেন।

শিমুলের গল্প থেকে ‘আলো’র চিত্রনাট্য করেছেন আসাদ জামান। সেখানে ধর্ষণের শিকার এক নারীর জীবনের সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে। অভিনয় করেছেন নাফিস আহমেদ, ইভান ইভা, ফাতেহা বালাদ আততীন, সাকেরা চৌধুরী প্রমুখ। প্রযোজনা করেছে ফাজ ক্রিয়েশন।

এইচএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement