ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
কন্যার বাবা হলেন বাপ্পা মজুমদার
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৭:২২ পিএম আপডেট: ২২.১২.২০১৯ ২:৩৮ পিএম
প্রথম সন্তানের মুখ দেখলেন সঞ্চালক-অভিনেত্রী তানিয়া হোসাইন ও গায়ক-সংগীত পরিচালক বাপ্পা মজুমদার।

বুধবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তানিয়ার কোলজুড়ে আসে কন্যা সন্তান।

মা ও সন্তান- দুজনেই সুস্থ আছেন। বাসায় ফিরতে পারবেন দ্রুত সময়ের মধ্যেই। বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

জন্মের আগে থেকেই মেয়ের নাম ঠিক রেখেছিলেন বাপ্পা-তানিয়া। পারিবারিকভাবে নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। তবে বন্ধু মহলে বাপ্পা বলেছেন, মেয়েকে পরী ডাকবেন। নিজের বিখ্যাত গান ‘পরী’র অনুসরণ করেছেন। সবার কাছে মেয়ের জন্য দোয়াও চেয়েছেন বাপ্পা। 

২০১৮ সালের ২৪ জুন বিয়ের পিঁড়িতে বসেন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝