ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ভাঙ্গা ব্রীজে ঝুঁকি নিয়ে চলাচল
✎ ইয়াকুব নবী ইমন
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৩:১৪ পিএম আপডেট: ২৯.১২.২০১৯ ১২:১৮ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ও মীরওয়ারিশপুর ইউনিয়নের সংযোগস্থল খেয়াঘাট এলাকায় একটি ভাঙ্গা ব্রীজের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় জনসাধারণ। ভাঙ্গা ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। সেতুটির দুই পাশেই রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তাই ব্রীজটি দ্রুত পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

১১ বছর আগে ব্রীজটি নির্মাণ করে নোয়াখালী জেলা পরিষদ। ব্রীজটি নির্মাণের কয়েক বছর পর থেকেই ধীরে ধীরে নিচের দিকে দেবে যেতে থাকে। এলাকাবাসীর আবেদনের পরও তখন ব্রীজটি সংস্কার করা হয়নি। ফলে সম্প্রতি ব্রীজটির মাঝের অংশ ধ্বসে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরপরও জরুরী প্রয়োজনে ব্রীজটির ওপর দিয়ে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এতে ব্রীজটি পার হতে দুর্ঘটনার কবলে পড়তে হয় স্থানীয়দের। প্রতিদিন এই ব্রীজ দিয়ে ইজিবাইক, বেবি টেক্সি, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার মানুষ যাতায়াত করে। তাই দ্রত ব্রীজটি পুনর্নির্মাণের দাবি করেছে স্থানীয়রা। তবে নকশা বহির্ভূত ও নির্মাণ ত্রুটির কারণে ব্রীজটি ধ্বসে পড়েছে বলে জানায় এলাকাবাসী।

জনগুরুত্বপূর্ণ ব্রীজটি পুনর্নির্মাণ করে জনসাধারণের দুর্ভোগ কমানোর দাবি জানিয়ে বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, এই ব্রীজটি বলতে গেলে বাইপাস সড়ক হিসেবে অনেকে ব্যবহার করেন। পুনর্নির্মাণ  করা হলে এখান দিয়ে বেগমগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলের মানুষ সোনাইমুড়ী পর্যন্ত যেতে পারবে। তাই ব্রীজটি দ্রুত নির্মাণ করা জরুরী। আমরা জনপ্রতিনিধি হিবেসে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। 

ব্রীজটি পুনর্নির্মাণের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা বলেন, ব্রীজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জেনেছি। জনগণের চাহিদা অনুযায়ী দ্রুত ব্রীজটি পুনর্নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝