ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জেএসসি পরীক্ষার্থী নিহত
✎ সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮, ৫:৪৫ পিএম আপডেট: ০৯.১১.২০১৮ ৬:৩৫ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহেল রানা নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।  এসময় দুই পরীক্ষার্থীসহ আরো তিনজন আহত হন।  
শুক্রবার সকালে জেলার দেবীগঞ্জ-পঞ্চগড় জেলা সড়কের বাবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দেবীগঞ্জের বেলুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থী সোহেল রানা তার দুই সহপাঠি ইউনুস আলী ও হামিদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে জেএসসি পরীক্ষায় অংশ নিতে দেবীগঞ্জ উপজেলা সদরের জেএসসি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল।  

দেবীগঞ্জ-পঞ্চগড় জেলা সড়কের বাবুরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সোহেল রানা, তার দুই সহপাঠিসহ ইজিবাইক চালক গুরুতর আহত হন।  আহতদের দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  পরে আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে সে মারা যায়।  অন্য আহতরাদেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।  

এ ঘটনায় সোহেলের সহপাঠি, শিক্ষক এবং নিহতের পরিবারে শোক নেমে আসে।

দেবীগঞ্জ থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার সড়ক দুর্ঘটনায় ওই জেএসসি পরীক্ষার্থী নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে তিনজন উঠা এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো নিষেধ করার পরও প্রায় এমন দৃশ্য দেখা যায়।  এটা দুর্ঘটনার অন্যতম একটি কারণ।

এসএমএম/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝