ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
কাশফুলের মাঝে দৃশ্যমান মেট্রো রেল প্রকল্প
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮, ২:২৫ পিএম আপডেট: ১৪.১০.২০১৮ ৬:৫৪ পিএম

রাজধানীর যানজট কমাতে ও কর্মজীবী মানুষের সময় বাঁচাতে স্বপ্নের মেট্রো রেল এখন দৃশ্যমান। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ঘুরলেই দেখা যাবে কাশবনের ভেতর দিয়ে মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ। মেট্রোরেল এখানে এখন অপার সৈন্দর্য্য আর আধুনিকায়নের প্রতীক।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২০ সালের মধ্যে মেট্রো রেল প্রকল্পের কাজ শেষ হতে পারে। ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এ মেট্রো রেল। এর মধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা দিচ্ছে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা। আর দেশের নিজস্ব অর্থায়নে হবে ৫ হাজার ৩৯০ কোটি টাকা। ১৬টি স্টেশন নিয়ে এর পরিধি হবে প্রায় ২১ কিলোমিটার। এক একটি স্টেশন হবে ১৮০ মিটার লম্বা। টিকিট ক্রয় ও যাত্রীদের প্রবেশ পথ থাকবে নিচতলায়। সর্বমোট ট্রেন থাকবে ২৮ জোড়া।

মেট্রোরেলের স্টেশনগুলো থাকবে, উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় ও মতিঝিল।

মেট্রোরেল চালু হলে উত্তরা থেকে ৪০ মিনিটেই যাওয়া যাবে মতিঝিল। ৩ মিনিট পরপর থাকবে একটি করে ট্রেন। প্রতি ঘন্টায় ১ হাজার ৮শ যাত্রী পরিবহন করবে এই ট্রেন।

২০১২ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

-এমআরআর/এমএ

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝