ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আম্বালার প্রতারণার জালে সর্বসান্ত শ্রীপুরে অনেকে
✎ সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ৮:৫৯ পিএম
গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজারের আম্বলা ফাউন্ডেশন নামের এক এনজিওর ফাঁদে পরে সর্বশান্ত হওয়ার উপক্রম হয়েছে অনেকেই।  তেমনি এক ব্যবসায়ী টেপিরবাড়ি গ্রামের শামসুল হকের ছেলে জাকির হোসেন।  তাঁর স্ত্রী আম্বালা ফাউন্ডেশন নামের এনজিওর জৈনা বাজার শাখা হতে ঋণ গ্রহন করেছিলেন।  আর এরই সূত্র ধরে ব্যবসায়ীকে হয়রানী করে যাচ্ছেন ওই এনজিও।

জাকির হোসেন জানান, গত ২০১৬ সালে আম্বালা ফাউন্ডেশন এনজিও হতে তাঁর স্ত্রী ফরিদা শেখ ব্যবসায়ের জন্য ১০ লাখ টাকা মাসিক কিস্তিতে পরিশোধের জন্য ৩ বছর মেয়াদে ঋণ গ্রহন করেন।  এসময় ওই ঋণের জামিনদার হন তিনি এবং তার এক দূরসম্পর্কের ভাই মফিজুল ইসলাম।  ঋণ গ্রহণের সময় জামিনদার উভয়ের  কাছ থেকে স্বাক্ষর সংবলিত প্রায় ২০টি খালি চেক নেয় কর্তৃপক্ষ এবং শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসে জমি মর্টগেজ করেন।  

এদিকে এ পর্যন্ত নিয়মিত কিস্তি দিয়ে প্রায় ৮লাখ টাকাও পরিশোধ করা হয়েছে।  তবে গত কয়েকমাস আগে ব্যবসা বাণিজ্য খারাপ থাকায় কয়েকটি কিস্তি বকেয়া পড়ে।  এ সুযোগে জামিনদার দুই জনের নামে তাদের জমা রাখা খালি চেকে ৮ লাখ ২০ হাজার টাকা করে মোট ১৬ লাখ টাকা অংক বসিয়ে চেক ডিজঅনারের মামলা করেন এনজিও কর্তৃপক্ষ।  

এবিষয়ে তাদের সন্দেহ হলে তারা মর্টগেজের দলিলের নকল তুলতে গিয়ে দেখতে পান এনজিও কর্তৃপক্ষ নির্দিষ্ট ব্যক্তির নামে তাদের কোটি টাকার জমি আমমোক্তারনামা দলিল করে নিয়েছেন।  পরে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে অবহিত করলে তারা আরো মামলা করার হুমকি দেন।  এদিকে এনজিও কর্তৃপক্ষ থানা পুলিশ দিয়ে তাদের হয়রানি করে যাচ্ছেন।

ঋণ গ্রহনকারী ফরিদা আক্তার জানান, আমি অধিকাংশ টাকা পরিশোধ করেছি ব্যবসা খারাপ থাকায় কয়েকটি কিস্তি বকেয়া পড়ায় তাঁরা আমার বিরুদ্ধে মামলা না করে জামিনদার দুইজনের নামে চেকের মামলা করেছে।  অথচ তিন বছর মেয়াদি এই ঋণ পরিশোধের সময়সীমা ২০১৯ সাল পর্যন্ত রয়েছে।  তারা অন্যায়ভাবে আমাদের জমি মর্টগেজ দলিল না করে ব্যক্তির নামে পাওয়ার দলিল করে নিয়েছে।  এমনভাবে এলাকার অনেক লোকের কাছ হতে জমি হাতিয়ে নিচ্ছে।  মামলায় এবং আমমোক্তারনামা দলিলে কোথাও ঋণের কথা উল্লেখ করা হয়নি। 

প্রতিষ্ঠানের নামে জমি মর্টগেজ না নিয়ে ব্যক্তির নামে আমমোক্তার নামা দলিল রেজিস্ট্রি করে নেয়া ও ঋণের মেয়াদ থাকা সত্বেও  জামিনদারদের নামে মামলার বিষয়ে প্রতিষ্ঠানের জৈনা বাজার শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, এটাই নিয়ম এভাবেই আমরা সারা দেশ জুড়েই ব্যবসা করছি।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝