ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন
মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:২৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথ হামলা চালানোর পর মার্চের শুরুতে মার্কিন সেনা ও অবকাঠামোতে হামলা চালাতে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান। আজ রোববার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

ইরানে স্টারলিংক চালানো নিষিদ্ধ। তবে ইলন মাস্কের কোম্পানি গোপনে দেশটিতে স্টারলিংকের ডিভাইস স্থাপন করেছে। আর সেগুলো ব্যবহার করেই মার্কিনিদের ওপর হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

ওয়াশিংটন পোস্ট দুটি সূত্রের বরাতে বলেছে, বিষয়টি জানতে পেরে ইলন মাস্ক অত্যন্ত ক্ষুব্ধ হন।

এছাড়া মাস্ককে তার দল জানায়, যুক্তরাষ্ট্রের সেনারাও স্টারলিংক ইন্টারনেটের সামরিক ভার্সন— যেটি স্টারশিল্ড নামে পরিচিতি, তার অপব্যবহার করছে। তারা কম দামের প্ল্যান কিনে, সেটি অন্য কাজে ব্যবহার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনারা স্থল অভিযান চালানোর জন্য ব্যবহৃত স্টারশিল্ডের প্ল্যান কিনেছে। কিন্তু তারা সেটি ওয়ান ওয়ে ড্রোন ছোড়ার কাজে ব্যবহার করেছে। মাস্কের কোম্পানি মূলত ড্রোন ছোড়ার জন্য ব্যবহৃত ইন্টারনেটের জন্য বেশি দাম নেয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার মন্ত্রণালয় ও মাস্কের স্পেসএক্স এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার নিয়ে ইলন মাস্কের কোম্পানিটি একাধিকবার সমালোচনার মুখে পড়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝