ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আইজেনকোটের অন্যতম শর্ত পূরণ
নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:২৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দখলদার ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে হটাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলি আরব দল রা’আম। দলটির প্রধান নেতা মনসুর আব্বাস গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে সংবাদমাধ্যম চ্যানেল-১২-এ সাক্ষাৎকারে বলেছেন, তারা হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দেন।

এরমাধ্যমে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোটের সরকারে যোগ দেওয়ার অন্যতম বাধা দূর করল রা’আম।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে, মনসুর আব্বাস সরাসরি হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেননি। তবে তিনি জানিয়েছেন, পার্লামেন্টে গত সপ্তাহে হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা একটি বিলে কো-স্পন্সর করেছেন তারা। এবং তিনি ব্যক্তিগতভাবে এ বিলের পক্ষে ভোট দিয়েছেন। এরমাধ্যমে দল হিসেবে তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

মনসুর সাক্ষাৎকারে বলেন, আইজেনকোট তার জোটে যোগ দেওয়ার জন্য যে চারটি শর্ত দিয়েছেন, তারা সেগুলো পূরণ করেছেন। শর্তগুলো হলো— ইসরায়েলকে ইহুদি এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাকে সম্মান জানানো, সব ইসরায়েলির সামরিক বাহিনীতে বাধ্যতামূলক কাজ করায় সমর্থন জানানো এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আইজেনকোটের কাছে সরকার গঠনের জন্য আর ৮দিন সময় আছে। আর তিনি এই সময়ের মধ্যেই সরকার গঠন করতে চান।

এজন্য নিজ জোটের ৪৮টি আসনের পাশাপাশি হারেদি ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টি, আরব রা’আম পার্টির আসনগুলো নেবেন তিনি। অপরদিকে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট তার জন্য নিরাপত্তা জাল হিসেবে কাজ করবে। অর্থাৎ তারা তাকে সরকার গঠনে সমর্থন দেবে। কিন্তু সরাসরি সরকারে যোগ দেবে না। এছাড়া আইজেনকোটের সরকারের যেন পতন না হয় সেটিও নিশ্চিত করবে।

সূত্র: চ্যানেল-১২, টাইমস অব ইসরায়েল
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝