ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আফগানিস্তানে বিস্ফোরণ: ১০ শিক্ষার্থী নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:২১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আফগানিস্তানের কুনার প্রদেশে একটি বিদ্যালয়ের কাছে বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১০ জন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রদেশটির রাজধানী আসাদাবাদের আন্দারসির এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কোয়ানি।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কারণ সম্পর্কে ধারণা পাওয়া গেছে। ঘটনাস্থলের কাছেই কয়েকটি খনি কোম্পানির বিস্ফোরক রাখার ডিপো রয়েছে।

সেখানে অবহেলা ও অসাবধানতার কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আবদুল মতিন কোয়ানি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বিস্ফোরণে আহত শিশুদের উদ্ধারের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে কয়েকজন আহত শিশুকে গাড়ি থেকে নামিয়ে কোলে করে আসাদাবাদের একটি হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যেতে দেখা যায়। এ সময় হাসপাতালের বাইরে বহু মানুষ ভিড় করেন।

হাসপাতালের ভেতরের ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আহত শিশুরা পাশাপাশি শয্যায় শুয়ে আছে। তাদের মাথায় ব্যান্ডেজ বাঁধা।

আফগানিস্তানের অর্থনীতিতে খনিশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দেশটির খনিগুলোতে নিরাপত্তাব্যবস্থা প্রায়ই দুর্বল থাকে। এ কারণে সেখানে বিভিন্ন সময় দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

তথ্যসূত্র: বিবিসি।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝