প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিসেম্বরে দেশে ফিরে আসার কথা বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই মুহূর্তে তাঁর দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত এক প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তাঁর দলের তাণ্ডবের স্মৃতি তুলে ধরা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি ও শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণের মাধ্যমে সেই সময়ের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।
তিনি আরও জানান, এ ধরনের জাদুঘর প্রতিষ্ঠা ও প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চায় সরকার।
-টিএস