ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অনভিবাসী ভিসাধারীদের জন্য মার্কিন দূতাবাসের বার্তা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:০০ পিএম
X

যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে যাবতীয় ব্যয় বহনের আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে অনভিবাসী ভিসা আবেদনকারীদের পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২৮ নভেম্বর) দূতাবাসের এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের সব ধরনের খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে ভ্রমণকারীদের।

এ ছাড়া ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট ব্যয় বহনের প্রস্তুতিও রাখতে হবে।

দূতাবাসের পক্ষ থেকে ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে হবে না—এমন আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের এই পরামর্শের মূল লক্ষ্য হলো, ভ্রমণকারীরা যেন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজেদের যাবতীয় ব্যয় নির্বাহ করতে সক্ষম হন, তা নিশ্চিত করা।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝