ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের স্পিকার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:২৩ পিএম
X

পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের করাচিতে অবস্থিত মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি নৈশভোজের আয়োজন করেছেন বলেও জানা গেছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝