ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আ. লীগ কর্মীরা হাসিনার ফাঁদে পা না দিলে সরকার তাদের মর্যাদা রক্ষা করবে : রাশেদ খাঁন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম আপডেট: ২৮.১১.২০২৬ ১:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরা শেখ হাসিনার আগুনসন্ত্রাসের ফাঁদে পা না দিলে, সরকার তাদের নাগরিক নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন লেখেন, ‘আগুনসন্ত্রাস করে কখনো ফিরে আসা যায় না, বরং অনুতপ্ত হলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরা হয়তো রাজনীতির সুযোগ পেতো। কিন্তু বর্তমানে শেখ হাসিনা লেজকাটা শেয়ালের চরিত্র ধারণ করেছে। তার মনোভাব দেখে মনে হচ্ছে যে, নিজে রাজনীতি করতে পারবে না বিধায় আওয়ামী লীগের বাকি নেতাকর্মীদেরও রাজনীতি করতে দেবে না। আর তাই দেশে থাকা নেতাকর্মীদের আগুনসন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে।’

এতে করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও গণপ্রতিরোধ শুরু হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

তিনি জানান, গণঅভ্যুত্থানের পরে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সহনশীল সমাজব্যবস্থা গঠনের চিন্তার জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হয়নি। কিন্তু আওয়ামী লীগ আল-কায়েদার মতো সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করায় রাজনীতির মূলধারায় ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে।

রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরা যদি শেখ হাসিনার আগুনসন্ত্রাসের ফাঁদে পা না দেয়, তবে সরকার তাদের নাগরিক নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা করবে ইনশাআল্লাহ।’

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝